

আমাদের পরিচিতি
জিল ফাউন্ডেশন
জিল ফাউন্ডেশন একটি অরাজনৈতিক,অলাভজক শিক্ষা, দাওয়াহ ও মানবকল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান। আমাদের মূল উদ্দেশ্য হলো একটি শিক্ষিত, সচেতন ও সেবামুখী সমাজ গড়ে তোলা, যেখানে কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠন ও মানবতার কল্যাণে কাজ করা হবে।এই প্রতিষ্ঠান সমাজের সকল স্তরে সচেতনতা সৃষ্টি, নৈতিকতা চর্চা ও সঠিক ইসলামি শিক্ষার বিস্তারে কাজ করে যাচ্ছে। মানবতার শিক্ষক, শান্তির দূত, মহানবী মুহাম্মদ ﷺ -এর জীবনাদর্শ অনুসরণ করেই আমরা আমাদের পথচলা নির্ধারণ করেছি।
স্কিল ডেভেলপমেন্ট কোর্স ফর উলামায়ে কেরাম
এই কোর্সে যা যা শেখানো হবে।

সাংবাদিকতা
বর্তমানে মিডিয়ার পাওয়ার বা ক্ষমতা সম্পর্কে কমবেশি সবাই অবগত। একজন আলেম যদি সঠিকভাবে লিখতে ও কথা বলতে জানেন পাশাপাশি ক্যামেরা পরিচালনার মোটামুটি ধারণা থাকে তবে তিনি হতে পারেন ইসলামিক সংবাদ মাধ্যমের অন্যতম মুখপাত্র।

বিক্রয় কৌশল
একজন আলেম শুধু বক্তা নয়, তিনি হতে পারেন একজন প্রোডাক্ট অ্যাম্বাসেডরও। নিজের বা অন্য প্রতিষ্ঠানের হালাল পণ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, দাওয়াতি ভঙ্গিতে প্রমোশন করা, মানুষের চাহিদা বুঝে পরামর্শ দেওয়া এসবই একজন দক্ষ সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ

কম্পিউটার পরিচালনা
কম্পিউটার এখন আর বিলাসিতা নয় বরং এটি বর্তমান জীবনের অপরিহার্য অংশ হয়ে দাড়িয়েছে। আলেমগণ যদি টাইপিং, প্রেজেন্টেশন, অনলাইন রিসার্চ, ইমেইল ইত্যাদি বেসিক বিষয়গুলো নিজ আয়ত্বে নিয়ে আসতে পারেন তবে তারা হতে পারেন নিজ প্রতিষ্ঠানের ডিজিটাল ম্যানেজার।

শিক্ষাদানের পদ্ধতি
একজন আলেম কিতাব পড়াতে জানেন, কিন্তু সবাই শিক্ষার্থীকে আকর্ষণীয়ভাবে শেখাতে পারেন না। আধুনিক শেখানোর কৌশল, ক্লাস ম্যানেজমেন্ট, শিশুদের শেখানো পদ্ধতি শিখে আপনিও হয়ে উঠতে পারেন একজন আদর্শ ও প্রিয় শিক্ষক।
আমাদের চলমান কার্যক্রম সমূহ

মাদ্রাসা ভিত্তিক দীনি শিক্ষা কার্যক্রম
মাদ্রাসা আমাদের দীনের ভিত্তি। তাই শিশুদের জন্য বিশুদ্ধ দীনি শিক্ষার পরিবেশ গড়ে তুলতে জিল ফাউন্ডেশন কাজ করছে। মাদ্রাসার মানোন্নয়ন, কারিকুলাম উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের প্রেরণা বৃদ্ধির পাশাপাশি আকিদা, ফিকহ, আদব ও কুরআন শিক্ষায় গুরুত্ব দিচ্ছে—যাতে আধুনিক ও দীনি শিক্ষার সমন্বয়ে ভারসাম্যপূর্ণ প্রজন্ম গড়ে ওঠে।

আলেমদের জন্য স্কিল ডেভেলপমেন্ট কোর্স
আলেমগণ আমাদের সমাজের আলোকবর্তিকা। সময়ের সঙ্গে তাল মেলাতে তাঁদের দরকার প্রযুক্তি, বক্তৃতা ও নেতৃত্বের দক্ষতা। তাই জিল ফাউন্ডেশন আয়োজন করেছে “আলেম স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ”, যেখানে তরুণ আলেমদের প্রযুক্তি, দাওয়াহ, লেখালেখি ও মিডিয়া ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হয়—যাতে তাঁরা সমাজে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

গ্রামভিত্তিক যুব মক্তব কর্মসূচি
জ্ঞানহীনতা ও দ্বীন বিমুখতায় ক্ষতিগ্রস্ত সমাজে ইসলামী শিক্ষার ভিত্তি গড়ে তুলতে জিল ফাউন্ডেশন পরিচালনা করছে গ্রামভিত্তিক যুব মক্তব কর্মসূচি। এখানে সহজবোধ্য ও বিশুদ্ধ ইসলামী শিক্ষা দেওয়া হয়। নামাজ, আকিদা, নৈতিকতা ও কুরআন শিক্ষার মাধ্যমে তরুণরা আলোকিত হচ্ছে, ফিরছে পরিবার ও সমাজে শান্তির পরশ।
আমাদের সাথে যুক্ত হোন
একটি আলোকিত সমাজ ও একটি সুশৃঙ্খল উম্মাহ গঠনের যাত্রায় আপনারও প্রয়োজন আছে।
জিল ফাউন্ডেশন বিশ্বাস করে, মানুষের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিহিত রয়েছে দ্বীনি চেতনা, মানবিকতা ও জ্ঞানের সুশৃঙ্খল বিকাশে। আমরা তাদের জন্য কাজ করি, যারা সমাজের সেই নিঃস্ব, বঞ্চিত, শিক্ষাবঞ্চিত, অথবা পথ হারানো মানুষ—যাদের চোখে একফোঁটা আশার আলো জ্বালাতে আপনার অংশগ্রহণ হতে পারে অনন্য এক অবদান।
আমরা চাই—আপনি শুধু দর্শক হয়ে না থেকে হোন একজন সক্রিয় সহযোগী, একজন দাওয়াহর সৈনিক, একজন সেবাব্রতী পথযাত্রী।
