আজীবন ও দাতা সদস্য

আজীবন সদস্য

যেসব সম্মানিত ব্যক্তি বা প্রতিষ্ঠান এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকার সমপরিমাণ বা তার থেকে বড় অনুদানের মাধ্যমে আমাদের কার্যক্রমে দীর্ঘমেয়াদি সহযোগিতা করেন, তাঁদের ‘আজীবন সদস্য’ হিসেবে অভিহিত করা হয়। এ সদস্যপদ একবার গ্রহণ করলেই আজীবন সক্রিয় থাকে।

বৈশিষ্ট্য:

-এককালীন নির্ধারিত অনুদান প্রদান।
-সদস্যপদ আজীবন বহাল থাকবে।
-সদস্যের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইট বা প্রকাশনায় প্রকাশ (ইচ্ছাধীন)।
-সম্মাননা সনদ ও বিশেষ ইভেন্টে আমন্ত্রণ।
-ফাউন্ডেশনের অগ্রগতিতে সরাসরি অবদান।

দাতা বন্ধু

যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান মাসিক ভিত্তিতে আমাদের ফাউন্ডেশনের যেকোনো একটি বা একাধিক প্রকল্পে নিয়মিত (মাসিক/বাৎসরিক) অনুদান দিয়ে থাকেন, তাঁদের ‘দাতা বন্ধু’ হিসেবে অভিহিত করা হয়। এরা আমাদের ধারাবাহিকতা ও স্থায়ীত্বের মূল ভিত্তি।

বৈশিষ্ট্য:

-মাসিক/বাৎসরিক নির্ধারিত/ইচ্ছামতো অনুদান।
-প্রকল্পভিত্তিক বা সাধারণ ফান্ডে অনুদান।
-অনুদানের অগ্রগতি ও ব্যবহারের আপডেট প্রাপ্তি।
-দাতা বন্ধুর জন্য বিশেষ দোয়া/উপহার কর্মসূচিতে অংশগ্রহণ।
-সচ্ছলতার ভিত্তিতে সদস্যপদ সহজে গ্রহণযোগ্য।